গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানে ফের হামলা করল আমেরিকা,আশাবাদী রুবিও

    ইরানে ফের হামলা করল আমেরিকা,আশাবাদী রুবিও

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানে আবার হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে টার্গেট করা হয়েছে। 

    আমেরিকার সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো আত্মরক্ষার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং ইরানি বাহিনীর হুমকি থেকে আমেরিকার সেনাদের সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম প্রদর্শন করে নিজেদের সুরক্ষা অব্যাহত রেখেছে। এদিকে,এ হামলার খবর এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি ‘তাৎক্ষণিকভাবে হতে যাচ্ছে না।

    মার্কিন হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ ছাড়া সম্ভাব্য শান্তিচুক্তির ওপর এ হামলার কী প্রভাব পড়বে, তা-ও এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, ইরানে আমেরিকার নতুন বিমান হামলার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কাতারে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো কাজ এগোচ্ছে।