
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এর মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচু আকাশে উড়ন্ত বিমানের শব্দ শোনা গেছে।যদিও বিস্ফোরণের সঠিক অবস্থান স্পষ্ট ছিল না। ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি। বিভিন্ন পাড়ার মানুষ রাস্তায় ছুটে আসে। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ এবং বিমানের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত আছেন বলে খবর।মার্কিন কর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন।এদিকে বিবিসি ভেনেজুয়েলা সরকারের একটি আনুষ্ঠানিক বিবৃতি দেখেছে।
এতে লেখা আছে, ভেনেজুয়েলা ভেনেজুয়েলার ভূখণ্ডের বিরুদ্ধে আমেরিকার বর্তমান সরকার কর্তৃক সংঘটিত অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাচ্ছে।আরো বলা হয়েছে, কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
