গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল আমেরিকা

    ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল আমেরিকা

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় পেরিয়ে আবারও সমুদ্রের নিচ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে একটি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা সামনে এসেছে। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে গেছে বলে জানিয়েছে আমেরিকা।

    গত বুধবার চালানো ওই হামলার ঘটনায় জাহাজটি তলিয়ে যায় বলে জানিয়েছে পেন্টাগন। তবে হামলায় অংশ নেওয়া সাবমেরিনটির নাম এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে,সেখানে দেখা গিয়েছে, ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং সঙ্গে সঙ্গে বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। আঘাতের পর জাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যেতে দেখা গিয়েছে।পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই হামলাকে নীরব মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।

    অন্যদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টি পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ব্যবহৃত টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য অনুযায়ী, শেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন ইউএসএস টর্স্ক থেকে শত্রুপক্ষের একটি জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। সেই হামলায় জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে যায়।