গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home International ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা!

    ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা!

    0
    20
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। আগেই ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা।
    হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। ইরানের সংবাদসংস্থা সূত্রে খবর, সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু’টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমেরিকা বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী।
    বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও। বিস্ফোরণের শব্দ শোনার পর থেকে ইরানের চাবাহারের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানে হামলার খবর জানায়। এক্স হ্যান্ডলে তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের এই আস্ফালন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।