৬ ভারতীয় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আমেরিকার!

0
283
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইরানের কাছ থেকে পেট্রোলিয়াম পণ্য কেনার অভিযোগে ভারতীয় ৬ কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
আমেরিকার দাবি, ইরান জ্বালানি বিক্রি করে, সেই অর্থ মধ্য় প্রাচ্যে সংঘাতে উসকানি দিতে, সন্ত্রাসবাদে মদত দিতে খরচ করে।সংঘাতের সময়ই ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। আর তাদের কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের ৬ কোম্পানি রোষানলে পড়েছে আমেরিকার।
জানা গিয়েছে, ভারতের অ্যালকেমিস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।