গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকা-ইরান যুদ্ধবিরতি : তেহরানে পাক সর্বাধিনায়ক মুনির

    আমেরিকা-ইরান যুদ্ধবিরতি : তেহরানে পাক সর্বাধিনায়ক মুনির

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির পরে এ বার সে দেশের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির গিয়েছেন ইরানে। আমেরিকা-ইরান যুদ্ধবিরতি শর্ত নিয়ে মধ্যস্থতারর উদ্দেশ্যেই তাঁর তেহরান-যাত্রা বলে জানিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলার হুঁশিয়ারি দেওয়ার আবার শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতা করতে সক্রিয় হয়েছে পাকিস্তান। জানা যাচ্ছে ,পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন। মহসিন ইসলামাবাদে ফেরার পরেই তেহরানে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির।

    তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনায় পাকিস্তান মধ্যস্থতা করছে। তবে এখনও পর্যন্ত আলোচনায় কোনও নির্ণায়ক অগ্রগতি হয়নি। দু’পক্ষের, আমেরিকা এবং ইরানের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গিয়েছে। প্রসঙ্গত, ১৫ মে চিন সফরে যাওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমরা যুদ্ধবিরতি করেছি অন্য দেশগুলির অনুরোধে। আমার ইচ্ছা ছিল না। কিন্তু আমরা এটা পাকিস্তানের জন্য করেছি, ওদের কথা ফেলতে পারিনি।