পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বৈঠক 

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

যুদ্ধবিরতির কথা মাথায় রেখেই শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় মুখোমুখি বসতে চলেছে ইরান এবং আমেরিকা। বৈঠক হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার।

পাশাপাশি , ইরানের প্রতিনিধি দলে থাকবেন পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকের প্রথম পর্বে যোগ দেবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিদেশমন্ত্রী ইশাকদারও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্টকে এই  বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমেরিকা চায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ সমর্পণ করুক। যদিও ইরান তাতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অন্য দিকে, ইরানের তরফে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলির উপর হামলা বন্ধ করার দাবি জানালেও আমেরিকার মিত্র ইজরায়েল ইতিমধ্যেই তা খারিজ করেছে।