গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকা বেপরোয়া হয়ে উঠছে : আরাগচি

    আমেরিকা বেপরোয়া হয়ে উঠছে : আরাগচি

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেছেন, আমেরিকা বারবার কূটনৈতিক সমাধানের পথ দুর্বল করে বেপরোয়া সামরিক অভিযানের দিকে ঝুঁকছে। তিনি লিখেছেন,এটি কি চাপ প্রয়োগের একটি অপরিণত কৌশল?

    নাকি আবারও কোনো পক্ষ প্রেসিডেন্টকে নতুন এক সংকটে জড়িয়ে ফেলছে? আরাগচি স্পষ্ট করে বলেছেন, কারণ যাই হোক না কেন, ফলাফল একই, ইরানিরা কখনো চাপের কাছে নত হয় না। এদিকে আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাত ঘিরে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষ করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।