
খলিস্তানপন্থী জঙ্গি হরপ্রীত সিংহ ওরফে হ্যাপি পাসিয়াকে ভারতে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা। সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর।
পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে অন্তত ১৬টি নাশকতার ঘটায় হ্যাপির যোগ রয়েছে বলে অভিযোগ। গত বছরে পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেনেড হামলাতেও তাঁর নাম জড়িয়েছিল। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এবং সে দেশে অভিবাসন ও শুল্ক দফতরের পুলিশ। তবে শুধু ভারতেই নয়, আমেরিকাতেও একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে হ্যাপির বিরুদ্ধে।








