হরমুজ ও খার্গ দ্বীপেই লক্ষ্য স্থির আমেরিকার

0
48
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
যুদ্ধবিরতি, শান্তি আলোচনা সব বিতর্কের মধ্যেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সীমিত পরিসরের স্থল অভিযানের সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে – যার মধ্যে হরমুজ প্রণালীর আশেপাশে লক্ষ্যভিত্তিক হামলা এবং খার্গ দ্বীপ দখলের মতো পদক্ষেপও থাকতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পোস্টে এমনটাই উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, পূর্ণমাত্রার যুদ্ধ বা আগ্রাসনের পথে না গিয়ে মার্কিন সামরিক পরিকল্পনাকারীরা এমন কিছু হাই-ইমপ্যাক্ট কিন্তু সীমিত অভিযান নিয়ে ভাবছেন, যা ইরানের কৌশলগত শক্তিকে দুর্বল করতে পারে, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি রুটের ওপর দেশটির প্রভাব কমানো যায়।
পেন্টাগন নাকি ইতিমধ্যেই এমন পরিকল্পনা তৈরি করছে, যেখানে স্পেশাল অপারেশনস ফোর্স এবং পদাতিক বাহিনীকে ব্যবহার করে দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানো হবে।