জার্মানিকে প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে আমেরিকা

0
146
America is giving Patriot missiles to Germany
America is giving Patriot missiles to Germany

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ৬০০ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকার পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে।

 

এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে। এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা আমেরিকা ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তিনটি প্যাট্রিয়ট কিয়েভকে দেয়। এখন জার্মানির কাছে নয়টি প্যাট্রিয়ট সিস্টেম আছে। জার্মানি ছাড়া গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট সিস্টেম আছে।