আমেরিকা ভুলের ওপর ভুল করছে, ট্রাম্পের পাল্টা চিন-র

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মার্কিন পণ্যের ওপর চিনের ৩৪ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চিনের পণ্যের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা হুমকির সুরে বেজিং জানিয়েছেন, ভুলের পর ভুল করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই চিনের পণ্যের ৫০ শতাংশ শুল্ক চাপান, তবে সে দেশের ওপর প্রযুক্ত মোট শুল্কের পরিমাণ হবে ১০৪ শতাংশ।
আমেরিকার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিতেই একটি বিবৃতি দিয়েছে চিনের বাণিজ্য দফতর। মার্কিন নীতির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, আরও একবার আমেরিকার ব্ল‍্যাকমেল করার চরিত্রটি প্রকাশ্যে চলে এসেছে। আরও লেখা হয়েছে, যদি আমেরিকা এই ভাবেই চলার কথা ভাবে, তবে চিনও শেষ পর্যন্ত লড়াই করবে।