গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা 

    ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমেরিকা 

    0
    115
    America is ready to work with Yunus
    America is ready to work with Yunus

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাপ্রকাশ করেছে ওয়াশিংটন।

    আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক হিংসা বন্ধে মুহাম্মদ ইউনূসের আহ্বানকে তারা স্বাগত জানাচ্ছেন। অন্তর্বর্তিকালীন সরকার এবং মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে সচেষ্ট। তাই আমেরিকা সরকার এবং মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, তারা বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে তাদের সহায়তা করা হবে।