ফের পারমাণবিক পরীক্ষা শুরু করছে আমেরিকা 

0
105
ছবি সৌজন্যে : এক্স

ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে আমেরিকা। সেই সঙ্গে আমেরিকা,সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমেরিকা অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা শুরু করবে।তবে এটি পূর্ণাঙ্গ পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ অন্তর্ভুক্ত করবে কি না তা নিশ্চিত করেননি।গত মাসে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এর মাধ্যমে আমেরিকা ৩৩ বছর বিরতির ফের পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে।এদিকে, ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে চায়।বিষয়টি  তিনি বিবেচনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তারা অনেক বিমান কিনতে চায়।

বিষয়টি দেখছেন, সৌদি আসলে এফ-৩৫ যুদ্ধবিমানের চেয়েও বেশি শক্তি সম্পন্ন যুদ্ধবিমান কিনতে চায়।তবে এ বিষয়ে উদ্বেগও রয়েছে পেন্টাগনের। এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি হলে চীন প্রযুক্তিটি পেয়ে যেতে পারে।ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে হোয়াইট হাউজে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।