ইউক্রেনে ফের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা

0
138
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ফের আমেরিকা তাদের দেশে সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর আগে, গত সপ্তাহে ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত রেখেছিল। আর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তি করেছেন, যার অধীনে ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠাবে।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, এই সরবরাহ বন্ধ হওয়ার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। স্থগিত হওয়া অস্ত্রের মধ্যে ছিল প্যাট্রিয়ট সিস্টেম ও কামান গোলা।