মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা,এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ২০০৩ সালে ইরাকে, আমেরিকার হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন তিনি।

ওই হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁদছে যুক্তরাষ্ট্র বলে দাবি তার। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যেহেতু তারা আমাদের কাছে কোনও পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক অস্ত্র থাকার প্রমাণ পায়নি, তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প ছড়াচ্ছে।

যেসব এতটাই ভুয়া যে, স্বয়ং আমেরিকার মানুষেরাই এগুলো বিশ্বাস করছে না। এর আগে, ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ছ’জনের। এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।