
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গার্বাড জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন মৌলবাদী সন্ত্রাসবাদকে খতম করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন , হত্যা ও নিপীড়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বড় উদ্বেগের বিষয় ।
প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে দাবি করেছেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের আরও দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের পিছনে যে আদর্শ কাজ করে তা চিহ্নিত করে সেই আদর্শকে খতম করতে প্রতিশ্রুতিবদ্ধ।






