গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সাধারণ পরিষদের ভোট হারাতে পারে আমেরিকা : রাষ্ট্রসংঘ

    সাধারণ পরিষদের ভোট হারাতে পারে আমেরিকা : রাষ্ট্রসংঘ

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনে রাষ্ট্রসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে আমেরিকার নাম প্রত্যাহারের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এই ঘোষণার পর কড়া জবাব দিয়েছে রাষ্ট্রসংঘ।সংস্থাটি জানিয়েছে, রাষ্ট্রসংঘকে চাঁদা দেওয়া কোনো দয়া নয়, বরং এটি আমেরিকার আইনি বাধ্যবাধকতা। আমেরিকাকে তাদের পাওনা পরিশোধ করতে বাধ্য। পাওনা পরিশোধ না করলে আমেরিকা, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তার ভোটাধিকার হারাতে পারে।রাষ্ট্রসংঘের নিয়মিত বাজেট এবং শান্তিরক্ষা বাজেটে মূল্যায়নকৃত অবদান নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘ সনদের নিয়ম অনুযায়ী, প্রত্যেক সদস্য দেশকে তাদের নির্ধারিত চাঁদা দিতেই হবে। আমেরিকাও এর বাইরে নয়। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইন। তিনি আরও জানান, আমেরিকা অর্থ দেওয়া বন্ধ করলেও রাষ্ট্রসংঘ বসে থাকবে না।

    যারা এই সংস্থাগুলোর ওপর নির্ভরশীল, তাদের সেবা দিয়ে যাবে তারা। বর্তমানে রাষ্ট্রসংঘের নিয়মিত বাজেটের সবচেয়ে বড় অংশ ,২২ শতাংশ দেয় আমেরিকা। কিন্তু বর্তমানে সংস্থাটির কাছে আমেরিকার বকেয়া পড়ে আছে প্রায় ১৫০ কোটি ডলার। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশ যদি দীর্ঘ সময় চাঁদা না দেয়, তবে তারা সাধারণ পরিষদে তাদের ভোট দেওয়ার অধিকার হারাবে।