
চীন থেকে আসা পণ্যের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যা মার্কিন প্রেসিডেন্টের ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের শেষ পদক্ষেপঅ এই মাসের শুরুতে ট্রাম্পের শুল্ক আদেশ কার্যকর হওয়ার পর চীন থেকে আমদানিতে ইতিমধ্যেই কমপক্ষে ১০ শতাংশ করের সম্মুখীন হতে হচ্ছে।প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, তিনি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ইচ্ছা পোষণ করছেন, যা ৪ মার্চ থেকে কার্যকর হতে চলেছে।
মেক্সিকো এবং কানাডার কর্তারা এই পরিকল্পনা বাতিল করার লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটনে থাকাকালীন তার মন্তব্য এসেছে।এর আগে ৪ ফেব্রুয়ারি মেক্সিকো এবং কানাডার ওপর ২৫শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদি দুই দেশ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি না করে। সীমান্ত তহবিল বৃদ্ধি এবং মাদক পাচার মোকাবেলায় আরো আলোচনা করার বিষয়ে দুই দেশ একমত হওয়ার পর, তিনি শেষ মুহূর্তে এক মাসের জন্য এই পদক্ষেপগুলো স্থগিত রেখেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, তিনি মনে করেন না যে আমেরিকায় ফেন্টানাইলের প্রবাহ মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো লিখেছেন, মেক্সিকো এবং কানাডা থেকে এখনও আমেরিকায় খুব উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় মাদক প্রবেশ করছে।
