গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমেরিকার 

    যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমেরিকার 

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার সঙ্গে সংঘাতের সময় ইরানের যুদ্ধবিমান নিজেদের ঘাঁটিতে রাখতে দিয়েছিল পাকিস্তান। আমেরিকার এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
    ইরান এবং আমেরিকার সংঘাতের আবহে নিজেকে বারবার মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরতে চেয়েছে পাকিস্তান। শাহবাজ শরিফ সরকার সর্বদা দাবি করেছে তারা নিরপেক্ষ। সেই দেশে মুখোমুখি বৈঠকে বসেছিল দুই পক্ষ। এর মধ্যেই ওই সংবাদমাধ্যম দাবি করেছে, আমেরিকার হামলা থেকে বাঁচতে ইরানের যুদ্ধবিমানকে ‘আশ্রয়’ দিয়েছিল পাকিস্তান।
    সূত্রের খবর, রাওয়ালপিন্ডির কাছে নুর খান বায়ুসেনা ঘাঁটিতে রাখা হয়েছিল ইরানের সে সব যুদ্ধবিমান। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, এই রিপোর্ট সত্য হলে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা পুনরায় পর্যালোচনা করা উচিত।