দায়িত্বশীল সমাধান, খুঁজতে বলল আমেরিকা

0
169
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের দিকে ওয়াশিংটন নজর রেখেছে। উভয় পক্ষকেই দায়িত্বশীল ভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে বলে আমেরিকা মনে করছেন। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পহেলগাঁও কাণ্ডে আমেরিকাও সন্ত্রাসবিরোধিতার বার্তা দিয়েছে।

 বলা হয়েছে,আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে। ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিয়ে রয়টার্সের প্রশ্নে ইমেলের মাধ্যমে জবাব দিয়েছে মার্কিন বিদেশ দফতর। মুখপাত্র বলেছেন, এটা একটা ক্রমবর্ধমান পরিস্থিতি। কী কী ঘটছে, আমেরিকা নজর রেখেছে। দায়িত্বশীল সমাধান খুঁজে নেওয়ার জন্য আমেরিকা উভয়পক্ষকে উৎসাহিত করছে।উল্লেখ্য, পহেলগাঁও হামলার নিন্দা করেছেন আমেরিকা বিদেশ দফতরের মুখপাত্র। সেই সূত্রেই তিনি বলেছেন, আমেরিকা ভারতের পাশে আছে। একই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও।উল্লেখ্য,পহেলগাঁও নিয়ে চিনের অবস্থানও অনেকটা একইরকম। সন্ত্রাসবাদের বিরোধিতা করেছে বেজিং।পাকিস্তান প্রথম থেকেই এই হামলার সঙ্গে নিজেদের যোগ অস্বীকার করে এসেছে। তারা চিন, রাশিয়া এবং পশ্চিমের দেশগুলির কাছে পহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।চিন সেই দাবিকে সমর্থন করেছে।

রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে খবর। সেখানেই তিনি নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থনের কথা জানিয়েছেন। দু’ দেশকে সংযত হওয়ার বার্তা  দেওয়া হয়েছে। চিন জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের পাশে আছে তারা।