গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home International আমেরিকার গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ থাকা উচিত : ট্রাম্প

    আমেরিকার গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ থাকা উচিত : ট্রাম্প

    0
    56
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে আমেরিকার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া প্রয়োজন বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দেশগুলোর মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করা হয়—লিজ নয়। আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে।তিনি আরো যোগ করে বলেছেন, বিষয়টি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে করা হতে পারে।এদিকে,হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটোভুক্ত ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগের বিকল্পও নাকচ করা হচ্ছে না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে, অঞ্চলটি বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে।ওদিকে,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নতুন করে দেখা দেয়।

    উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম মেয়াদে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, যা তখন প্রত্যাখ্যাত হয়। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডেনমার্কের সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনে বরফ গলতে থাকায় গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ যেমন,দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম ও লোহা নিয়ে আগ্রহ বেড়েছে।