
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়াড়ি বলে আক্রমণ করে বলেছেন, আমেরিকা এ যুদ্ধ শুরু করলে, তা শেষ করবে ইরান।
আমেরিকা যা করেছে, তার জন্য মাকিন মুলুকে জোরালো প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার হামলার পরে বড়সড় অভিযান চালাতে পারে ইরান এবং তার ভয়াবহ পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন জোলফাঘারি।
গত রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরান-ইজরায়েল সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়েচে আমেরিকা। যদিও পরে পেন্টাগন জানায়, ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চায় না তারা।








