গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বাণিজ্য চুক্তি : জুনে দিল্লিতে মার্কিন বিশেষজ্ঞ দল

    বাণিজ্য চুক্তি : জুনে দিল্লিতে মার্কিন বিশেষজ্ঞ দল

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনার জন্যে আগামী ১-৪ জুন ভারতে আসছে মার্কিন অর্থ ও শুল্ক বিশেষজ্ঞদের একটি দল।এই সফলেই চূড়ান্ত হতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। কথা হবে দু’ দেশের বাজারে উভয় দেশের সংস্থাগুলির প্রবেশাধিকার, অশুল্ক ব্যবস্থা এবং শুল্ক সহজীকরণের মতো বিষয়গুলি নিয়ে।

    এর আগে ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করে বলে ছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয়েছে উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফর করে। সেই সময় উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ভারত সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান আলোচকের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল আগামী ১-৪ জুন ভারত সফর করবে। প্রধান লক্ষ্য হল ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া।এদিকে,ক’দিন আগেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে সাধারণ নাগরিক এবং শিল্প প্রতিষ্ঠানগুলিকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তিনি পরামর্শ দিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া আমদানি বন্ধের, বৈদেশিক মুদ্রা ব্যয় কমানোর, বিদেশ ভ্রমণ স্থগিতের এবং আগামী এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকারও। কঠিন এই আর্থিক পরিস্থিতির মধ্যে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তির উপর নজর রয়েছে উভয়পক্ষের।