গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home International ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য আমেরিকার

    ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য আমেরিকার

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তার আরও একটি প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এ সাহায্য ঘোষণা করে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই প্যাকেজটি ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ এটি।ব্লিঙ্কেন জানিয়েছেন,প্রায় ৫০০ মিলিয়ন মূল্যের প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম।এর মধ্যে খবর,ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সাহায্য কমিয়ে দেবে।প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে।এই মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোট ৫০ লক্ষ মার্কিন ডলার পরে ৯৮ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করে।ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে।এদিকে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনকে সাহায্য করতে।অন্যদিকে,২০২২ সালে রাশিয়া আগ্রাসন শুরু করার পর ইউক্রেনের জন্য আমেরিকা,কিয়েভকে সমর্থন দেওয়ার জন্য একটি জোট গঠন করে।

    ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা তখন থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য সুরক্ষা সাহায্য প্রদান করেছে যা কিয়েভকে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করতে সাহায্য করেছে।