ভারতে অস্থিরতা তৈরি চেষ্টা আমেরিকার : রাশিয়া 

0
252
US Russia attempt to create instability in India
US Russia attempt to create instability in India
লোকসভা ভোটের মধ্যে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা। এমনই অভিযোগ তুলেছে রাশিয়া।
সম্প্রতি ভারতে যাতে নিরপেক্ষভাবে নির্বাচন হয়, তার পক্ষে সওয়াল করেছিল আমেরিকা। এবার আমেরিকার এই দাবি নিয়ে মন্তব্য করেছে রাশিয়া।রাশিয়ার সংবাদমাধ্যম আরটি নিউজে বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ভারতের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে ওয়াশিংটন অবহিত নয়। এই কারণেই স্বাধীনতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ চালিয়ে যাচ্ছে। মারিয়া জাখারোভা আরও দাবি করেছেন, আমেরিকার উদ্দেশ্য হল ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে টালামাটল করে তোলা। লোকসভা নির্বাচনকে জটিল করে তোলা। ওয়াশিংটন ভারতের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করা হয়েছে।ইতিমধ্যে ভারতের তরফেও মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টকে খণ্ডন করা হয়েছে। এক বিবৃতিতে দিল্লির তরফে বলা হয়েছে, ভারতের নির্বাচনী অনুশীলনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমেরিকা। সেই উদ্দেশ্যেই ভারতের বিরুদ্ধে অসত্য প্রচার চালানো হচ্ছে। এদিকে খালিস্তানপন্থী জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রও নস্যাৎ করেছে রাশিয়া।