আমেরিকা-ইউক্রেনের চুক্তি, সিদ্ধান্ত এখন মস্কোর হাতে

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে আমেরিকা একটি ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন । এই প্রস্তাবে সম্মতি জানালেও রাশিয়ার প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আমেরিকা এখন রাশিয়ার সঙ্গে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেওয়ার পালা মস্কোর হাতে।সৌদি আরবের জেদ্দায় আট ঘণ্টার দীর্ঘ আলোচনার পর আমেরিকা ও ইউক্রেনের মধ্যে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। এই আলোচনায় আমেরিকা ইউক্রেনকে পুনরায় সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়েও সম্মত হয়।

মার্কো রুবিও জানিয়েছেন,তাঁদের প্রত্যাশা, রাশিয়ার জবাব ইতিবাচক হবে এবং শিগগিরই আলোচনার পরবর্তী ধাপে যেতে পারবেন । এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক হলেও যুদ্ধবিরতির প্রস্তাবে একমত কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।পুতিন আগেই বলেছেন, ইউক্রেন থেকে রাশিয়ার দাবি করা চারটি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে। অন্যথায়, কোনো চুক্তি কার্যকর হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া আগে আমেরিকার কাছ থেকে আলোচনার আনুষ্ঠানিক সারসংক্ষেপ শুনতে চায়। এরপরই তারা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,তিনি দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে চান।এ বিষয়ে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে তৈরি।

অন্যদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরের পরিকল্পনা করেছেন।বিশ্ব সম্প্রদায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বলা হচ্ছে,আমেরিকা ও ইউক্রেন ইতিমধ্যে চুক্তিতে পৌঁছেছে, এখন দেখার বিষয়,রাশিয়া কেমন প্রতিক্রিয়া জানায়। যদি রাশিয়া সম্মতি দেয়, তাহলে এই যুদ্ধের ভয়াবহতা কমতে পারে। তবে যদি মস্কো তাদের আগের অবস্থানে অটল থাকে, তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে।