আমেরিকা ভোট : কমলা-ট্রাম্প জোর টক্কর 

0
152
জোরকদমে চলছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে কমলা হ্যারিসকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে এখনই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ কমলা। প্রাথমিক প্রবণতা জারি থাকলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টই দখল করতে পারেন সাদা বাড়ি। তবে সবটাই এখন সময়ের উপর নির্ভর করছে। অন্যদিকে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ট্রাম্পকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ডেমোক্র্যাট নেত্রীও।হোয়াইট হাউস দখলে পেতে গেলে ম্যাজিক ফিগার ২৭০ স্পর্শ করতে হবে জয়ী প্রার্থীকে। সে দিক থেকে কিছুটা এগিয়ে আছেন ট্রাম্প। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ২৩০-র বেশি টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। অনেকটাই পিছনে রয়েছেন কমলা হ্যারিস। তাঁর সংগ্রহে ২১০-র বেশি। দুই যুযুধানের কার ঝুলিতে বেশি ভোট গেল তা জানা যাবে আগামী ১৩ ডিসেম্বর। ওই দিন ইলেক্টরেরা যখন সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্প যে ১৫ প্রদেশে এগিয়ে আছে তার মধ্যে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা। সেখানে কমলার ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ।
প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনেও হয়েছে নির্বাচন। সেদিকেও নজর থাকবে সকলের।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক