চিন মোকাবিলায় ভারতকে পাশে চায় আমেরিকা

0
23
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে লড়াইয়ে এ বার ভারতকে পাশে পেতে সক্রিয় হয়েছে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি এ সংক্রান্ত আলোচনার জন্য ভারতকে একটি বিশেষ ফিনান্স মিনিস্টার্স মিটিং-এ আমন্ত্রণ জানিয়েছে।
ভারত ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট আমন্ত্রণের কথা জানিয়ে বলেছেন, ভারত এবং অস্ট্রেলিয়া আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী। আগামী সোমবার ওয়াশিংটনে জি-৭ দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠক হবে।
এ বারের মূল্য আলোচ্যসূচি, চিনের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ বিরল খনিজগুলির সরবরাহ-শৃঙ্খল সুরক্ষিত করা এবং বিকল্প উৎসের সন্ধান। আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বিরল মৃত্তিকা ও লিথিয়ামের মতো খনিজগুলি। কারণ, সামরিক সরঞ্জাম, সেমিকন্ডাক্টর এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি-প্রযুক্তির জন্য এগুলি অপরিহার্য।