গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হবে : ট্রাম্প 

    ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হবে : ট্রাম্প 

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যা করা হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ঘিরে বিশ্বরাজনীতিতে ফের জোর চর্চা শুরু হয়েছে।
    ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন , গত ১ সপ্তাহের সামরিক অভিযানে ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র শক্তির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে।ইরানের নৌবাহিনীর ৪৪টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে। এই অভিযানে মার্কিন সামরিক বাহিনী বড় সাফল্য পেয়েছে। এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    পাশাপাশি তার আরও দাবি ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। প্রসঙ্গত, ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলা বর্তমানে নবম দিনে পড়েছে। গত ২৮ শে ফেব্রুয়ারি হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এই হামলার পাল্টা প্রত্যাঘাত করেছে ইরানও। হামলার জেরে কার্যত বিদ্ধস্ত গোটা পশ্চিম এশিয়া।