
ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, যদি আমেরিকা জরুরিভাবে তার পুরনো অস্ত্র কর্মসূচি সংস্কার না করে, তাহলে পরবর্তী যুদ্ধে বড় পরাজয়ের ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন।
এক্স-এর মালিক এবং স্পেসএক্স এবং টেসলার প্রধান মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ,ডিওজিই পরিচালনার জন্য বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখন তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের মধ্যে একজন।সেই মাস্ক এক্স পোস্টে লিখেছেন, আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন।বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। যদি তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন না করা হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে।
উল্লেখ্য,ধনকুবের ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল আমেরিকার জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে।
