
পাক – আফগান যুদ্ধে মধ্যস্থতা করবে না আমেরিকা। এমনটাই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পাক-আফগান দ্বন্দ্বে সরাসরি যুক্ত থাকবে না আমেরিকা।
তিনি বলেছেন , পাকিস্তানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। দু দেশের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করেছে। যা থামার কোনো লক্ষণ নেই। সীমান্তবর্তী এলাকার গোলাবর্ষণে আতঙ্কিত স্থানীয়রা।
পাক-আফগান দ্বন্দ্বে চিন্তিত আন্তর্জাতিক সংস্থাও। সংঘর্ষ থামাতে ইতিমধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান , রাশিয়া, চীন। আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য , পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে , ২৭৪ জন তালেবান সেনা নিহত ও ৪০০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ১২ জন পাক সেনা নিহত ও ২৭ জন আহত হয়েছেন।








