গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভাঁড়ারে টান, সামরিক বিমানে অবৈধবাসী ফেরাবে না আমেরিকা

    ভাঁড়ারে টান, সামরিক বিমানে অবৈধবাসী ফেরাবে না আমেরিকা

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    ভাঁড়ারে টান পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাই সামরিক বিমানে অবৈধবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকবে ট্রাম্প প্রশাসন। গত পয়লা মার্চ শেষবার সেনার বিমানে করে সে দেশে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। তারপর থেকে আর ওই বিমান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
    একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনা বিমান ভাড়া নিয়ে ওই কাজ করতে মার্কিন প্রশাসনের যা খরচ হচ্ছে, তা যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। সম্প্রতি সেনার বিমান করে নাগরিকদের গুয়েতমালা পাঠাতে জনপ্রতি মার্কিন প্রশাসনের খরচ হয়েছে ৪ হাজার ৬৭৫ ডলার। যা যে কোনও মার্কিন সংস্থার বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের মধ্যে অন্তত ৫ গুণ বেশি।