গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের ইউরেনিয়াম কবজায় নেবে আমেরিকা : ট্রাম্প

    ইরানের ইউরেনিয়াম কবজায় নেবে আমেরিকা : ট্রাম্প

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    যেকোনও উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কবজায় নেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আলোচনা ব্যর্থ হলে অবন্ধুসুলভ বা কঠোর পন্থা অবলম্বন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    তবে ইরান ট্রাম্পের এ দাবিকে অগ্রহণযোগ্য বা ,নন-স্টার্টার আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন,আমেরিকার সঙ্গে আলোচনায় ইরান সবকিছুতে রাজি হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে আমেরিকায় নিয়ে যাওয়ার বিষয়ও রয়েছে।এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, এ কাজে মার্কিন স্থল সেনাদের,বুটস অন দ্য গ্রাউন্ড, প্রয়োজন হবে কি না। জবাবে তিনি বলেন, না, কোনও সেনার প্রয়োজন হবে না। আমরা তাদের সঙ্গে গিয়ে এটি নিয়ে আসব। ততক্ষণে আমাদের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে, আর চুক্তি থাকলে তো লড়াইয়ের প্রয়োজন নেই।পরে অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভাতেও প্রেসিডেন্ট ট্রাম্প এ দাবির পুনরাবৃত্তি করেন।সেখানে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে বলেন,আমেরিকা সব পারমাণবিক ধুলো,নিউক্লিয়ার ডাস্ট নিয়ে নেবে।

    আপনারা জানেন পারমাণবিক ধুলো কী? আমাদের বি-২ বোমারু বিমানগুলো যে সাদা গুঁড়ো তৈরি করেছিল,সেটাই ওটা। আমরা যেকোনওভাবেই হোক এটা নিতাম, তবে ওভাবে,হামলার মাধ্যমে নেওয়াটা একটু বেশি বিপজ্জনক।