
শুল্ক ছাড়া আমেরিকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকার সামরিক ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে আমেরিকার একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছিল, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তার কয়েকদিন পরে তিনি এমন মন্তব্য করেছেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের রায়কে আক্রমণ করে বলেছেন, একটি র্যাডিকাল লেফট বিচারক দলের ৭৪ ভোটে দেওয়া সিদ্ধান্ত আমেরিকাকে দুর্বল করবে। তবে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন একজন ডেমোক্রেট বিচারকের প্রতি।
তিনি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই বিচারক দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, শুল্ক ছাড়া এবং ইতিমধ্যে সংগৃহীত ট্রিলিয়ন ডলার ছাড়া, আমেরিকা সম্পর্ণ ধ্বংস হয়ে যেত। আর আমাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত।
