আমেরিকান এয়ারলাইন্সে বিপত্তি, আগুন-আতঙ্ক

0
133
ছবি সৌজন্যে : এক্স
এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বিপত্তি। ডেনভার বিমানবন্দরের রানওয়ে থেকে সবে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি, এমন সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়।
গলগল করে ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গেই বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। সুরক্ষিতভাবে ১৭৩ জন যাত্রীকে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, মিয়ামি যাচ্ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি, চাকার টায়ারে সমস্যা হয়।
সেখান থেকেই এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, পাশেই ইমার্জেন্সি দরজা থেকে ইনফ্লেটেড স্লাইডে যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন।