থমকালো আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে পর্যটকরা 

0
126
ছবি সৌজন্যে : এক্স
ক্রিসমাসের উৎসবের আবহে যান্ত্রিক ত্রুটির কারণে আমেরিকার সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যারফলে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন বিদেশের যাত্রীরা। 
এদিকে এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে গেছে। কেউ দাবি করেছেন তাদের ফ্লাইট দীর্ঘ সময় ধরে রানওয়েতে দাঁড়িয়ে, আবার কেউ বলেছেন, তাঁদের রানওয়ে থেকে ফের বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের একটু ধৈর্য রাখার বার্তা দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত তারা কোনও সরকারিভাবে কিছু ঘোষণাও করেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তাদের পোস্টে কমেন্ট করা হচ্ছে সংস্থার তরফে।