মধ্যপ্রাচ্যে আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান

0
138

আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানকে সতর্ক করে এই অঞ্চলে অতিরিক্ত শক্তি মোতায়েনের ওয়াশিংটনের ঘোষণার পর এসব যুদ্ধবিমান সেখানে পাঠানো হলো। 

মার্কিন সামরিক বাহিনীর,মধ্যপ্রাচ্যে নিয়োজিত সামরিক কমান্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তায় বলেছে, ইউএস এয়ার ফোর্স এফ-১৫ই স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের আরএএফ লেকেনহেথের ৪৯২তম ফাইটার স্কোয়াড্রন থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে থাকা এলাকায় পৌঁছেছে। এর আগে আমেরিকা ১ নভেম্বর মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা করেছিল।এসব বিমান পাঠানোর বিষয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান ও তাদের অংশীদার দেশ বা তাদের পন্থীরা যদি এই অঞ্চলে মার্কিন নাগরিক বা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে আমেরিকা তাদের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য ইরান ২০২৪ সালে ইসরায়েলের বিরুদ্ধে দু’টি বড় হামলা চালায়। এসবের একটি এপ্রিলে এবং অপরটি অক্টোবরে চালানো হয়।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক