
ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখনও চূড়ান্ত সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই হোয়াইট হাউসের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। মার্কিন জনতার দাবি, ইরানের বিরুদ্ধে আমেরিকা যেন যুদ্ধে না জড়ায়।
আশ্চর্যের হল, বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী ইজরায়েলিরাও আছেন। ইরানে বিপুল সংখ্যায় ইহুদি বাস করেন।তাদের জীবনের নিরাপত্তা চেয়ে আত্মীয় পরিজনেরা ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ তৈরি করছেন। এবার বিক্ষোভকারীদের হাতে শোভা পাচ্ছে ইরানে নাক গলিয় না লেখা প্ল্যাকার্ড।
এদিকে, এখনও পর্যন্ত দেশটির অন্যতম দল ডেমোক্র্যাটরা ইজরায়েল -ইরান সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কোনও পরামর্শ দেয়নি। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন অফিসে ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর যুদ্ধ নিয়ে বলেছেন তাঁর সামনে অনেকগুলি রাস্তা খোলা আছে। চূড়ান্ত সিদ্ধান্ত করেননি।
