
আমেরিকা পাল্টা হরমুজ অবরুদ্ধ রাখার পর থেকে ওমান উপসাগরে ঠায় দাঁড়িয়ে রয়েছে ইরানের ৩১টি ট্যাঙ্কার। তাতে রয়েছে ৫ কোটি ৩০ লক্ষ ব্যারেল তেল। এর ফলে ধাক্কা খেয়েছে তেহরানের তেল রফতানি।
পেন্টাগন বলছে, তার জেরে গত তিন সপ্তাহে কয়েকশো কোটি টাকার লোকসান হয়েছে ইরানের। ইরানের সঙ্গে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের বন্দরগুলি অবরুদ্ধ করেছে আমেরিকা।
সংবাদমাধ্যম-র দাবি, এর জেরে ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকা, ৪৮০ কোটি ডলার ক্ষতি হয়েছে ইরানের। আগামী দিনে এই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলেও দাবি তাদের। এ দিকে রাখার মতো যথেষ্ট ব্যবস্থা না থাকায় সমুদ্রে ভাসমান পুরনো ভেসেলেই তেল ভরে রাখতে শুরু করে ইরান। তাতে সমস্যার কিছুটা সমাধান হলেও পুরোপুরি হয়নি।
