গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশকে পূর্ণ সমর্থন আমেরিকার, ইউনূসকে বাইডেন

    বাংলাদেশকে পূর্ণ সমর্থন আমেরিকার, ইউনূসকে বাইডেন

    0
    142

    বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠক চলছে আমেরিকায়।রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অফিসের বিবৃতি অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার বৈঠক সফল।বাংলাদেশকে পূর্ণ সমর্থন করবেন, মুহাম্মদ ইউনূসকে এমনই আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।কী ভাবে শিক্ষার্থীরা বাংলাদেশের পূর্ববর্তী শেখ হাসিনার সরকারের আমলে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সেই বিবরণ জো বাইডেনকে জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। এছাড়াও, বাংলাদেশের পুনর্গঠনের জন্য পুলিশের গুলির সামনে পড়ুয়ারা কী ভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, কত প্রাণ গিয়েছে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুইজনের। সব শুনে জো বাইডেন মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারেন, তবে তাঁদেরও কিছু করা উচিত।মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ পুনর্গঠনে তাঁর সরকার সাফল্য পাবেই।প্রধান উপদেষ্টা অফিসের বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকারকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।