গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International ভারত সহ ৬০ টি দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব আমেরিকার 

    ভারত সহ ৬০ টি দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব আমেরিকার 

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত আমেরিকার। বলপূর্বক শ্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ তুলে একাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করেছে আমেরিকা।
    ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পরিকল্পনার আওতায় থাকা ৬০টিরও বেশি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর – এর প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে , সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। তবে, এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাব অনুযায়ী, কানাডা, মেক্সিকো, তাইওয়ান, ব্রিটেনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
    অন্যদিকে ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব রাখা হয়েছে। ইউএসটিআর-এর দাবি, বহু দেশ শ্রমিকদের দিয়ে জোর করে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করতে কিংবা সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছিল। প্রস্তাবিত শুল্ক কাঠামো নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। এরপর শুনানি আয়োজন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।