গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International মাদাগাস্কারে রাস্তায় জেন-জিরা, প্রত্যাখ্যান প্রেসিডেন্টের

    মাদাগাস্কারে রাস্তায় জেন-জিরা, প্রত্যাখ্যান প্রেসিডেন্টের

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স

    মাদাগাস্কারের সরকার ভেঙে দেওয়ায় কেবল সন্তুষ্ট নন মাদাগাস্কারের তরুণ বিক্ষোভকারীরা। তাঁরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ চান।

    তাঁদের দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেছেন, এই বিক্ষোভ তাঁর বিরুদ্ধে বিরোধীদের অভ্যুত্থান চক্রান্তের অংশ। তিনি তরুণদের এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য বিদ্যুৎ ও জলের সংকটকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর থেকে আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বেশির ভাগই বয়সে তরুণ, যাঁরা জেন-জি নামে পরিচিত।তরুণদের ওই বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিলে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। অন্যদিকে,আন্দোলনে একটি  কৌশলগত বিরতির পর রাজধানী আন্তানানারিভোয় সড়কে নেমে আবার আন্দোলন শুরু করেন তরুণ বিক্ষোভকারীরা। জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন।রিয়াল টিভি মাদাগাসিকারায় দেখানো ভিডিও ফুটেজে দেখা গেছে, রাজধানীতে বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে।

    এই অবস্থায় ফেসবুকে রাজোয়েলিনা বলেছেন, দেশ ধ্বংস করে কারও উপকার হবে না। গত সপ্তাহে তিনি যখন রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন তখন তাঁর প্রতিদ্বন্দ্বী কিছু রাজনীতিক এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন।