
ফ্রান্সের পার্লামেন্টে নির্বাচনে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গিয়েছে অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী মেরিন লো পেনের দল ন্যাশনাল র্যালি।
নির্বাচনে ফলাফলে দেখা গিয়েছে, বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট প্রথম ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থী জোট দ্বিতীয় স্থানে রয়েছে। আর মেরিন লো পেনের ন্যাশনাল র্যালি তৃতীয় স্থান পেয়েছে। প্রথম দফায় এগিয়ে থাকা মেরিন লো পেন এবার নিরঙ্কুশ জয় পেয়ে ফ্রান্সের ক্ষমতায় আসার দিন গুনছিলেন।নির্বাচনে মেরিন লো পেন জিতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ফ্রান্সে উগ্র ডানপন্থীরা ক্ষমতায় আসত। কিন্তু দ্বিতীয় দফার ফলাফল তাঁর স্বপ্ন ভঙ্গ করে দেয়। ফলাফলে হতাশ হলেও মেরিন লো পেন বলেছেন, জোয়ার বাড়ছে। জয়ের জন্য অপেক্ষাটা কেবল একটু বাড়ল।ন্যাশনাল র্যালির তরুণ নেতা জর্ডান বারডেলা বলেছেন, ক্ষমতায় গেলে তাঁরা যেসব কাজ করতেন, তা থেকে ফ্রান্সের লাখ লাখ মানুষ বঞ্চিত হলো।
