
আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এবার ইউরোপীয় মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে কানাডা। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে সোমবার প্যারিসে গিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্যারিসে মাঁকরের সঙ্গে বৈঠকের পর তিনি চলে যাবেন লন্ডনে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যার্মার এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
দুই দেশ ঘুরে মঙ্গলবারই কানাডায় ফেরার কথা তাঁর। শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে উত্তেজনার আবহে প্রথম বিদেশ সফরের জন্য কানাডার প্রধানমন্ত্রীর দুই ইউরোপীয় দেশকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
