গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment আমিশার ওয়ান নাইট স্ট্যান্ড

    আমিশার ওয়ান নাইট স্ট্যান্ড

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইটের বাইরে রাখার চেষ্টা করে এসেছেন আমিশা পাটেল। সাম্প্রতিক সময়ে এসে ফ্যানরা জানতে চেয়েছেন, কবে বিয়ে করবেন তিনি।

    আমিশা এবার নিজেই তার প্রেম, ক্রাশ এবং এমনকি ওয়ান-নাইট স্ট্যান্ড সম্পর্কে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একজন অভিনেতার সঙ্গে ওয়ান-নাইট স্ট্যান্ড করতে চান এবং তার জন্য প্রয়োজনে সব নীতি একপাশে রেখে দিতে চান।এক পডকাস্টে আমিশাকে তার সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং অভিনেত্রী তৎক্ষণাৎ হলিউড অভিনেতা টম ক্রুজের কথা উল্লেখ করেন।আমিশা পাটেল বলেন, টম ক্রুজ তাঁর ক্রাশ। যদি তার সঙ্গে একটি পডকাস্ট করেন, তাহলে দয়া করে আমন্ত্রণ জানাবেন। আমিশা ছোটবেলা থেকেই টম ক্রুজের প্রশংসা করেন। তাঁর পেন্সিল বক্সে তার ছবি, তাঁর ফাইল এবং তাঁর ঘরে টম ক্রুজের পোস্টার ছিল।

    তবে, এবারই প্রথমবার নয় যে আমিশা টম ক্রুজ সম্পর্কে কথা বলেছেন। কয়েক বছর আগে যখন আমিশাকে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কোন অভিনেতার সঙ্গে ভূমিকা পরিবর্তন করতে চান,তখন তিনি বলেছিলেন যে টম ক্রুজের বিপরীতে যে কোনো অভিনেত্রী। তিনি আরো বলেছিলেন যে সুযোগ পেলে তিনি টমকে বিয়ে করবেন।