প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা কাতারে আটক তথ্যপ্রযুক্তি কর্মীর পরিবারের

0
139
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গত তিন মাস ধরে অমিত গুপ্ত নামে এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী আটক রয়েছেন কাতারে। চরম অনিশ্চতায়  গুজরাটে দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। এই অবস্থায়  কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরের দ্বারস্থ হয়েছেন অমিতের বাবা-মা। যোগাযোগ করেছেন বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয়  দূতাবাসের সঙ্গেও। পরিবারের দাবি, গত ১ জানুয়ারি কোনও অভিযোগ ছাড়াই অমিতকে আটক করে সে দেশের প্রশাসন। তারপর থেকে এখনও পর্যন্ত  হেফাজতেই রয়েছেন তিনি। সূত্রে খবর, ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই এই বিষয়ে  সহযোগিতা শুরু করেছে।