
ভুয়ো ভোটার বাদ দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রকাশ্যে নির্বাচন কমিশনের আধিকারিকদের হুমকি দিচ্ছেন। এক্স পোস্টে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশ তুলে ধরে এমনই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
তিনি আরও বলেছেন, বিএলওরা রাজ্যের জন্য কাজ করেন এবং জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসরণ করা উচিত নয়! অমিত মালব্যর আরও মন্তব্য, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোট ব্যাঙ্ককে রক্ষা করার জন্য নির্লজ্জভাবে একটি পরিষ্কার, যাচাইকৃত ভোটার তালিকার বিরোধিতা করছেন। কারণ তৃণমূলের টিকে থাকা নির্ভর করে ভুয়া ভোটারদের উপর। এদিকে, সন্ত্রাসবাদীরা কখনও পর্যটকদের ক্ষতি করে না। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র-র এই বক্তব্যের তীব্র বিরোধী করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স পোস্টে সাবিত্রী-র বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র প্রকাশ্যে সন্ত্রাসীদের সমর্থন করেছেন। তিনি দাবি করেছেন যে সন্ত্রাসবাদীরা কখনও পর্যটকদের ক্ষতি করে না এবং তারা সর্বদা পর্যটকদের সম্মান করে। বস্তুত, ভাষা আন্দোলনের সভামঞ্চ থেকে সাবিত্রী মিত্র বলেছিলেন পহেলগাঁও সন্ত্রাসবাদীরা পর্যটকদের খুন করেনি, তাঁরা সবসময় রক্ষা করে। এরপরই অমিত মালব্য বলেছেন, তৃণমূলের বিধায়ক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পরিবর্তে, তিনি সন্ত্রাসবাদকে সাদা করার কাজে ব্যস্ত।
