গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Kolkata ফ্রেট করিডর ডাইভার্ট নিয়ে প্রশ্ন অমিত মিত্র-র

    ফ্রেট করিডর ডাইভার্ট নিয়ে প্রশ্ন অমিত মিত্র-র

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ডানকুনি থেকে সুরাত ফ্লেট করিডর নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। প্রথমে ডানকুনি থেকে দিল্লি পর্যন্ত প্রস্তাবিত এই ফ্রেট করিডর কি করে সুরাত পর্যন্ত ডাইভার্ট করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর অর্থিক উপদেষ্টা অমিত মিত্র।

    তাঁর কথায় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার জন্যই এভাবে ফ্রেট করিডর ডাইভার্ট করা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ জুড়ে ৬ টি ফ্রেট করিডর তৈরির পরিকল্পনা করছে বলেও দাবি করেছেন অমিত মিত্র। তিনি আরও বলেছেন বাজেটে সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য কিছুই নেই। কেন্দ্রীয় সরকার শিক্ষা নিয়ে ভাবে না। সবাই সারা বিশ্বে শিক্ষায় বাজেট বাড়াচ্ছে, সেখানে নরেন্দ্র মোদী সরকার কমাচ্ছে।

    ফার্টিলাইজারেও সাবসিডি কমিয়ে দেওয়া হয়েছে। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘুদের জন্য বাজেটে কিছুই নেই। আইটি সেক্টরে পশ্চিমবঙ্গকে ব্রাত্য করা হয়েছে বলে দাবি করেছেন অমিত মিত্র।