
বীরভূমে ১১টি আসনের মধ্যে ১১টি আসন বিজেপিকে দিতে হবে, এই আবেদন জানিয়ে সাধারণ মানুষের সামনে তৃণমূলের-র দুর্নীতির কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ-র মন্তব্য, কেশপুর কাণ্ড, ২৬ হাজার শিক্ষকের ভর্তি থেকে শুরু করে এসএসসি দুর্নীতি, গোরু পাচার, রেশন দুর্নীতিতে তৃণমূলের যুক্ত রয়েছে। সভামঞ্চ থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছেন, এই নির্বাচন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে, দেশের বাইরে পাঠানোর নির্বাচন। বিজেপি শুধু বাংলা থেকে না, গোটা দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবে।
এদিকে, হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালা বলে উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের অভিযোগ, হুমায়ুন তৃণমূলের মদতেই বাবরি মসজিদ তৈরি করছেন। পাশাপাশি, এ ভারতে রামমন্দির তৈরিতে কোনও বাধা নেই বলে উল্লেখ করেন অমিত শাহ।
